বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় নিজ বাসায় টিকটকের একটি দৃশ্য ধারণ করতে গিয়ে গলায় ওড়নার ফাঁস লেগে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত জয় উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামের হরষিত মন্ডলের ছেলে এবং উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের টিকটক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করত। তার আইডিতে উল্লেখযোগ্য সংখ্যক ভিউ ও ফলোয়ার ছিল। বুধবার সন্ধ্যায় নিজ বাড়ির দ্বিতীয় তলায় ভিডিও ধারণের সময় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লেগে যায়। অনেকক্ষণ পরে নিচে না নামায় তার ছোট বোন নুপুর মন্ডল তাকে ডাকতে গিয়ে দেখে, বাসার আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলে থাকতে দেখে। পরে পরিবারের সদস্যরা জয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাছরিন জাহান নিশা তাকে মৃত ঘোষণা খরে। এ ঘটনায় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ হাসপাতাল গিয়ে মরদেহ উদ্ধার করে।







