• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
পুরান ঢাকার নারিন্দায় সাংবাদিক মোস্তাকের মায়ের সুস্থতার কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্র ও দেশীয় চারটি অস্ত্র সহ গ্রেফতার ০১ লেবাননে যুদ্ধবিরতি: ইরান ও হিজবুল্লাহর সাফল্য বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, ৪ দিন পর লাশ উদ্ধার যুদ্ধবিরতির পর লেবাননকে পূর্ণ সমর্থনের আশ্বাস পর্তুগালের বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েলের সম্প্রসারণবাদ নীতির বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান হরমুজ প্রণালিতে অবরোধ আরও শক্তিশালী করেছে যুক্তরাষ্ট্র বন্দরটিলাস্থ আল হিকমাহ ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান

তেলের সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্ক / / ৩৮ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে কিছুটা চাপ তৈরি হয়েছে। তাঁর মতে, দেশে আগামী এক মাসের চাহিদা মেটানোর মতো মজুত রয়েছে এবং নতুন চালানবাহী জাহাজ ইতোমধ্যে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছে। তাঁর মতে, দেশে আগামী এক মাসের চাহিদা মেটানোর মতো মজুত রয়েছে এবং নতুন চালানবাহী জাহাজ ইতোমধ্যে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছে।

শনিবার কুমিল্লায় কুমিল্লা স্টেডিয়াম জিমনেসিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ দোকান মালিক সমিতির পরিচিতি সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি ব্যবসায়ীদের বিদ্যুতের সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে অপচয় রোধ করা জরুরি। আসন্ন ঈদ মৌসুমে অতিরিক্ত আলোকসজ্জা না করতেও তিনি অনুরোধ জানান।

মন্ত্রী আরও বলেন, বিশ্ব একটি কঠিন সময় পার করছে, তাই সবারই হিসাব করে চলা উচিত। প্রধানমন্ত্রী তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, যা দেশের মানুষের জীবন-জীবিকার সঙ্গে সরাসরি সম্পর্কিত। দায়িত্ব যথাযথভাবে পালনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলর নেতাসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category