কুমিল্লার দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইতালি প্রবাসী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাইবার ফোর্স ইতালি শাখার সভাপতি মোশারফ হোসেনের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার বিকেলে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার।
উক্ত আয়োজনে স্পন্সর ছিলেন ইটালী প্রবাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাইবার ফোর্স ইটালী শাখার সভাপতি ও দেবীদ্বার উপজেলা সদস্য মোশারফ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪নং সুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম সারোয়ার মুকুল ভূঁইয়া, দেবীদ্বার রেয়াজউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ কবির হোসেন মালদ্বীপ প্রবাসী ব্যবসায়ী ও (সুজন) সুবিল ইউনিয়ন সভাপতি আলহাজ্ব ফারুক আহমেদ মোল্লা, মোঃ নজরুল ইসলাম সরকার, মোঃ আব্দুল কুদ্দুস, মোঃ আলমগীর সরকারসহ দেবীদ্বার উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
ইফতারীর আগ মুহুর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এমজেএ মামুন।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি