• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সর্বশেষ
লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে ৭ দফা দাবিতে শ্রমিকদের ফটক সভা রাজাপুরে ছাত্রদল নেতার উপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি মদিনার জামাতের উদ্যোগে ঢাকার শ্যামলীতে বার্ষিক ইসালে সওয়াব মাহফিল ও সূফি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ভূজপুরে তালাবদ্ধ ঘর থেকে ছাত্রদল নেতার লাশ উদ্ধার ঝালকাঠিতে রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত  যাত্রীদের কল্যাণের নামে নিজে টাকার পাহাড় গড়েছেন মোজাম্মেল বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান রংপুরে রামবা’র পূর্ণাঙ্গ কমিটি গঠন ভূজপুর দাঁতমারায় শালিসি বৈঠকে চু’রি’র অ’ভিযো’গে যুবককে পি’টিয়ে হ’ত্যা

সিরাজগঞ্জে রেলওয়ের অভিযানে ৬০টি অবৈধ দোকান উচ্ছেদ

মো. জুয়েল হোসেন / ৩৯ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা অন্তত ৬০টি দোকানপাট উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার (৯ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্টেশন সংলগ্ন এলাকায় পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূ-সম্পদ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। তিনি জানান, রেলস্টেশনে যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে অবৈধ স্থাপনা অপসারণে এ অভিযান চালানো হয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে স্টেশন এলাকার রেলওয়ের জমিতে অবৈধভাবে দোকানপাট গড়ে ওঠায় যাত্রীদের চলাচলে বিঘ্ন ঘটছিল। এ বিষয়ে সংশ্লিষ্টদের একাধিকবার নোটিশ দেওয়া হলেও তারা স্বেচ্ছায় দোকান সরিয়ে নেয়নি। পরে বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ৬০টির বেশি অবৈধ দোকানপাট অপসারণ করা হয়। এছাড়া যেসব দোকানে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল, সেগুলোও বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানান তিনি।

অভিযানের সময় পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুন্ডু, বিভাগীয় প্রকৌশলী নাজিব কায়সার ও বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শাকিল উপস্থিত ছিলেন।

এ সময় কামারখন্দ থানা পুলিশ, রেলওয়ে পুলিশ, আরএনবি সদস্য ও রেলওয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category