• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সর্বশেষ
কুড়িগ্রামে প্রাইভেট পড়ানোর সময় ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা তিতাসে  যুব তরঙ্গের আয়োজনে বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত তিতাসে তিতাস মুক্ত স্কাউট দলের স্কাউটস ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক রোমানা রহমানকে তার পেশাগত দায়িত্ব পালনকালে হুমকি থানায় জিডি মাধবপুরের ভুয়া ডাক্তার হাসান মনির আটক, গাড়ি থেকে মাদক উদ্ধার ৯০পিছ ইয়াবা উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নি/হ/ত নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণা ও অনৈতিক সম্পর্কের অভিযোগ ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে পারস্পরিক সম্পর্ক জোরদার করার আহ্বান অর্থের লোভে বিবাহ সম্পাদন করাসহ নানা অভিযোগ ঠাকুরগাঁওয়ের মোখলেছুর কাজী বিরুদ্ধে হালদা নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ফটিকছড়িতে মোবাইল কোর্টে জরিমানা

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে

অনলাইন ডেস্ক / / ২৪ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে চাহিদা বেড়ে যাওয়ায় স্বর্ণের দাম বড় ধরনের পতন থেকে রক্ষা পেয়েছে। বুধবার (১১ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩২ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০ দশমিক ১ শতাংশ কমে দাঁড়ায় ৫ হাজার ১৮৩ দশমিক ১২ ডলার। অন্যদিকে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ শতাংশ কমে ৫ হাজার ১৯১ দশমিক ৬০ ডলারে নেমে আসে।

সুইসকোটের বিশ্লেষক কার্লো আলবার্তো ডে কাসা বলেন, ‘গত কয়েক দিনে স্বর্ণের দাম খুব বেশি ওঠানামা করেনি। ৫ হাজার ডলারের ওপরে ভালোভাবেই অবস্থান করছে।’

তিনি আরও জানান, মার্কিন ডলারের শক্তিশালী হওয়া এবং যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ১০-বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ফলন বৃদ্ধি স্বর্ণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

সাধারণত ডলারের মূল্য বাড়লে বিদেশি ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা বেশি ব্যয়বহুল হয়ে ওঠে। অন্যদিকে ট্রেজারি বন্ডের ফলন বাড়লে কোনো সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ তুলনামূলকভাবে কমে যায়।

ডে কাসা বলেন, ‘আমার মনে হচ্ছে বিনিয়োগকারীরা এখন নিরাপদ আশ্রয় হিসেবে মূল্যবান ধাতুতে তাদের বিনিয়োগ বাড়াচ্ছেন।’

এদিন অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও দরপতন দেখা গেছে। স্পট রুপার দাম ২ শতাংশ কমে প্রতি আউন্সে ৮৬ দশমিক ৬০ ডলার, প্লাটিনাম ১ শতাংশ কমে ২ হাজার ১৭৯ দশমিক ৬৪ ডলার এবং প্যালাডিয়াম ১ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৬৩৭ দশমিক ৪০ ডলারে নেমে এসেছে।

এদিকে দেশে টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বুধবার সকাল ১০টা থেকে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৮ হাজার ১২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১ হাজার ২৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮০ হাজার ৬১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category