• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
কুমিল্লায় বৃদ্ধকে বাঁচাতে খাদের কিনারায় বাস, অল্পের জন্য রক্ষা পেল অর্ধশতাধিক যাত্রীর প্রাণ “কুমিল্লার তেলিকোনায় লাইভ চলাকালীন সময়ে ফিলিং স্টেশনে বোতলে তেল বিক্রি, নীরব প্রশাসন” এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করল শিক্ষা বোর্ড ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা শিক্ষা খাতে ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা, থাকছে বিশেষ সুযোগ বিরোধীদলীয় নেতার পিএস নিয়োগ দিলো সরকার ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সৎ মায়ের নির্যাতন, মায়ের কবরের পাশে শিশুর আর্তনাদ (ভিডিও) জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ-আহতদের সন্তানদের অবৈতনিক শিক্ষার নির্দেশ মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ডিম নিক্ষেপ

ব্রাহ্মণপাড়ায় রাস্তার পাশে গড়ে উঠা মুরগির খামারের দূর্গন্ধে অতিষ্ঠ স্থানীয় এলাকাবাসী সহ পথচারীরা

মোহাম্মদ ইকবাল হোসেন (বুড়িচং) কুমিল্লা প্রতিনিধি / / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদর থেকে দুলালপুর সড়কের পাশে বেজুরা এলাকায় গড়ে ওঠা অপরিকল্পিত দুটি মুরগির খামারকে ঘিরে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। দীর্ঘদিন ধরে চলা এ সমস্যার কারণে দুর্গন্ধ, পরিবেশদূষণ ও স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন হাজারো মানুষ।

বেজুরা এলাকার বাসিন্দারা জানান, কয়েক বছর ধরে তারা এ ভোগান্তি সহ্য করছেন। খামারের দক্ষিণ পাশে রাতের অন্ধকারে মৃত মুরগি ও বর্জ্য ফেলা হয় বলেও অভিযোগ রয়েছে। এতে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। সড়ক ব্যবহারকারী কয়েকজন যাত্রী বলেন, “প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। কিন্তু দুর্গন্ধের কারণে স্বাভাবিকভাবে চলাচল করা যায় না। দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।”

স্থানীয়দের আরও অভিযোগ, খামারের বর্জ্য পাশের খালে গিয়ে পড়ছে। এতে খালের পানি দূষিত হয়ে বিভিন্ন রোগজীবাণু ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় বাসীন্দা সাদেক মিয়া বলেন, দুর্গন্ধের কারণে ঘরের দরজা জানালা বন্ধ করেও রেহাই পাচ্ছি না। বিশেষ করে রাতে দুর্গন্ধ আরও বেড়ে যায়। প্রতিবেশী  নূরজাহান বেগম বলেন, বয়লার মুরগির খামারের  দুর্গন্ধে  শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। আত্মীয় স্বজন বেড়াতে আসলে দূর্গন্ধে অতীষ্ঠ হয়ে যায়।  এই সড়কের অটোচালক মোঃ আঃ কদ্দুস বলেন, পোল্টি ফার্মের কাছে আসলেই  যাত্রীরা নাক চেপে ও বমি করতে থাকে। তবে খামারের মালিক শরিফুল ইসলাম বলেন, “আমি পাঁচ বছরের জন্য লিজ নিয়ে খামার করেছি। যতটা সম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করছি। খামার হলে কিছুটা দুর্গন্ধ ছড়াবেই।”

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। এই বিষয়ে  পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা  মোঃ শফিকুল ইসলাম বলেন, আমারা অভিযোগ পেলে ব্রাহ্মণপাড়ায় গিয়ে এটি বন্ধের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব । এই বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি  তারেক রহমান বলেন, অচিরেই আমরা অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category