• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
কুমিল্লায় বৃদ্ধকে বাঁচাতে খাদের কিনারায় বাস, অল্পের জন্য রক্ষা পেল অর্ধশতাধিক যাত্রীর প্রাণ “কুমিল্লার তেলিকোনায় লাইভ চলাকালীন সময়ে ফিলিং স্টেশনে বোতলে তেল বিক্রি, নীরব প্রশাসন” এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করল শিক্ষা বোর্ড ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা শিক্ষা খাতে ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা, থাকছে বিশেষ সুযোগ বিরোধীদলীয় নেতার পিএস নিয়োগ দিলো সরকার ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সৎ মায়ের নির্যাতন, মায়ের কবরের পাশে শিশুর আর্তনাদ (ভিডিও) জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ-আহতদের সন্তানদের অবৈতনিক শিক্ষার নির্দেশ মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ডিম নিক্ষেপ

২৫ মার্চ রাতে হচ্ছে না প্রতীকী ‘ব্ল্যাক আউট’

অনলাইন ডেস্ক / / ১৭ Time View
Update : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

২৫ মার্চ গণহত্যা দিবস স্মরণে পূর্বনির্ধারিত এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হচ্ছে না। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এর আগে গত সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়েছিল, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত স্মরণে বুধবার রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। তবে কেপিআইভুক্ত এলাকা, জরুরি সেবামূলক স্থাপনা এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলো এই কর্মসূচির আওতামুক্ত রাখার কথা ছিল।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে কর্মসূচি বাতিলের বিষয়টি নিশ্চিত করা হলেও, ঠিক কী কারণে এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে বর্বরোচিত সামরিক অভিযান চালিয়ে ঢাকাসহ সারাদেশে ভয়াবহ গণহত্যা শুরু করে। সেই ভয়াল রাতকে স্মরণ করতে গত আওয়ামী লীগ সরকারের আমলে ২৫ মার্চ রাতে এক মিনিটের জন্য প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালনের রেওয়াজ চালু হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category