• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
কুমিল্লায় বৃদ্ধকে বাঁচাতে খাদের কিনারায় বাস, অল্পের জন্য রক্ষা পেল অর্ধশতাধিক যাত্রীর প্রাণ “কুমিল্লার তেলিকোনায় লাইভ চলাকালীন সময়ে ফিলিং স্টেশনে বোতলে তেল বিক্রি, নীরব প্রশাসন” এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করল শিক্ষা বোর্ড ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা শিক্ষা খাতে ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা, থাকছে বিশেষ সুযোগ বিরোধীদলীয় নেতার পিএস নিয়োগ দিলো সরকার ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সৎ মায়ের নির্যাতন, মায়ের কবরের পাশে শিশুর আর্তনাদ (ভিডিও) জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ-আহতদের সন্তানদের অবৈতনিক শিক্ষার নির্দেশ মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ডিম নিক্ষেপ

“কুমিল্লার তেলিকোনায় লাইভ চলাকালীন সময়ে ফিলিং স্টেশনে বোতলে তেল বিক্রি, নীরব প্রশাসন”

সিনিয়র রিপোর্টার জুয়েল খন্দকার / / ১৬ Time View
Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

কুমিল্লা নগরীর চকবাজার এলাকার তেলিকোনায় অবস্থিত মেসার্স নূরুল হুদা ফিলিং স্টেশনে বেআইনিভাবে বোতলে তেল বিক্রি করতে দেখা গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

অভিযোগ রয়েছে, ফিলিং স্টেশনটিতে মোটরসাইকেল চালকদের দীর্ঘক্ষণ অপেক্ষায় রেখে ৫ লিটারের বোতলে তেল বিক্রি করা হচ্ছে। এতে সাধারণ গ্রাহকরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং দুর্ভোগে পড়ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিয়মিতভাবে কিছু ব্যক্তি বোতলে তেল সংগ্রহ করছেন, যার ফলে স্টেশনে আসা মোটরসাইকেল চালকদের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। এতে সময় নষ্টের পাশাপাশি ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

এ এ ঘটনাটি লাইভ সম্প্রচার কালীন সময়ে ঘটেছে , এ সময় ঘটনাস্থলে কোতয়ালি থানা পুলিশের উপস্থিতি স্বচক্ষে দেখার পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি,বরং তারা এটি দেখার পর দ্রুত ঘটনা স্থল ছেড়ে চলে যায়।

তবে লাইভ সম্প্রচার শেষ হওয়ার পর কোতোয়ালি থানার পুলিশ কে জিজ্ঞেস করা হলে তারা বলেন আমরা মাত্র এসেছি আমরা এই বিষয়ে জানিনা বলেই তিনি এবং তার টিম ঘটনাস্থল দ্রুত ত্যাগ করেন। পুলিশের এমন নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এদিকে ফিলিং স্টেশনের এক কর্মকর্তা খোলাবাজারে বোতলে তেল বিক্রির বিষয়টি স্বীকার করে বলেন, এটি বেআইনি এবং তাদের ভুল হয়েছে।

সচেতন মহল বলছে, জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। অন্যথায় এ ধরনের অনিয়ম বাজার ব্যবস্থাপনা ও জনস্বার্থের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category