প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ৪:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২৬, ৯:৩১ পি.এম
‘ইন্ডিপেনডেন্স ডে শিল্ড কাপ ২০২৬’ সফলভাবে সম্পন্ন

ইউনাইটেড এক্স-ক্যাডেটস অ্যাসোসিয়েশন অব এস.এস. কলেজ আয়োজিত ‘ইন্ডিপেনডেন্স ডে শিল্ড কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। এই আয়োজনে অংশগ্রহণকারী ঢাকার ৬টি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের এক্স-ক্যাডেটদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে।
টুর্নামেন্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্লাটুন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে রানার্স-আপ হয়।

এছাড়াও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ এবং সরকারি তিতুমীর কলেজের এক্স-ক্যাডেট দলগুলো আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দিয়ে টুর্নামেন্টকে আরও জমজমাট করে তোলে।
আয়োজন সফল করতে বিশেষ অবদান রাখায় কৃতজ্ঞতা জানানো হয়েছে এ কে এম আনোয়ারুল ইসলাম উত্তম, নুরুল কাদের নাসিম এবং শায়লা শারমিনকে।
এছাড়াও কিশোর পলাশের সারাদিনের উপস্থিতি খেলোয়াড়দের অনুপ্রাণিত করেছে বলে আয়োজকরা জানিয়েছেন।

আয়োজক সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরনের ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে সুস্থ, মানবিক ও ক্রীড়ামুখী করে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি