রাজধানীর হাজারীবাগে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (০৪ এপ্রিল) হাজারীবাগ থানাধীন বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
হাজারীবাগ থানা পুলিশের বরাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি জানান, বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি, ছিনতাইকারী ও মাদক কারবারের অপরাধে জড়িত মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের কাছ থেকে এক হাজার ২০০ পিস ইয়াবা, ২৪ পুরিয়া গাঁজা ও একটি চাকু জব্দ করা হয়েছে।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি