কুমিল্লা সিটি করপোরেশনের ড্রেন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। ড্রেন সংস্কারে ব্যাপক অনিয়মের কথা শোনা গেলেও সরেজমিন অনুসন্ধানে স্থানীয়দের প্রধান অভিযোগ আরও উদ্বেগজনক—তাদের ভাষায়, এটি কেবল ড্রেন নয়, বরং একটি বিপজ্জনক ও মরণ ফাঁদে পরিণত হয়েছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, কুমিল্লা সদরের ইপিজেড পুলিশ ফাঁড়ির সংলগ্ন এলাকা থেকে প্রায় ৫০০ গজ দক্ষিণে, সড়কের পশ্চিম পাশে ঠিকাদার কবীরের নির্মিত ত্রুটিপূর্ণ ড্রেন এখন জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন অসংখ্য নারী-পুরুষ পথচারী ড্রেনের স্ল্যাবের ফাঁকে পা ফসকে পড়ে আহত হচ্ছেন। অনেকেই হাত-পা ভেঙে গুরুতর আঘাত পাচ্ছেন। সরেজমিনে গিয়ে প্রতিবেদক নিজেও তিনজন নারীকে একইভাবে পা ফসকে পড়ে যেতে দেখেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সংশ্লিষ্ট ঠিকাদার কাজ শেষ করে এলাকা ত্যাগ করলেও ড্রেনের স্ল্যাবগুলো সঠিকভাবে স্থাপন বা ঢেকে দেওয়া হয়নি। ফলে ড্রেনটি এখন পথচারীদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ ও মরণ ফাদে পরিনত হয়ে উঠেছে।
এ পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে—ঠিকাদার কাজ শেষ করার পর কুমিল্লা সিটি করপোরেশনের কোনো প্রকৌশলী বা তদারকি কর্মকর্তা কি কাজের গুনগত মান যাচাই-বাছাই করেনি? কাজের গুণগত মান নিশ্চিত না করেই কি ঠিকাদারকে ছাড়পত্র দেওয়া হয়? নাকি যথাযথ পরিদর্শন ছাড়াই দায়িত্ব শেষ করা হয়?
এ বিষয়ে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা, যাতে ভবিষ্যতে এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি এড়ানো যায় এবং জননিরাপত্তা নিশ্চিত হয়।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি