লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের উত্তর ফিলিস্তিনের উত্তরাঞ্চলে প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে।
আল-জাজিরাসহ সংবাদ-সূত্রগুলো জানিয়েছে, আজ (বুধবার) ভোরে হিজবুল্লাহ নতুন করে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা শুরু করলে সীমান্তবর্তী কিরিয়াত শামুনা শহর ও আশপাশের অঞ্চলে সাইরেন বেজে ওঠে।
মাত্র ১০ মিনিটে হিজবুল্লাহর ত্রিশটি ক্ষেপণাস্ত্র উত্তর ইসরায়েলে এবং বিশেষ করে আল-জালিল বা গ্যালিলি অঞ্চলের পশ্চিম অংশে ১০টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে ইসরায়েলি কোনও কোনও সূত্র উল্লেখ করেছে।
ইহুদিবাদী ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, লেবানন থেকে ইসরায়েলের কিরিয়াত শামুনা শহর ও আশপাশের অঞ্চলে ৮টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
এ ছাড়াও ইসরায়েলের দখল-করা আক্কা, নেহারিয়া, আলজালিল আলিয়া ও পশ্চিম আলজালিল অঞ্চলে সাইরেন বা সতর্ক-ঘণ্টা বেজে ওঠে বলে ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে।
সূত্র: পার্সটুডে
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি