ডেমরা থানাধীন বিভিন্ন এলাকায় আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেমরা–রানীমহল–চট্টগ্রাম মহাসড়কে বিদ্যমান গ্যাস বিতরণ লাইনের লিকেজ মেরামতের অংশ হিসেবে ভাল্ব পরিবর্তনের কাজ পরিচালিত হবে। এ কাজের জন্য ডেমরা থানার সকল এলাকা ছাড়াও সানারপাড়, মাতুয়াইল, গোবিন্দপুর ও নুরপুর এলাকায় নির্ধারিত সময়ের মধ্যে গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
এছাড়া, সংলগ্ন এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে বলেও জানানো হয়েছে।
সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি