প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ১২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ৮:২৯ অপরাহ্ণ
ইসরায়েলের সঙ্গে সব সামরিক চুক্তি স্থগিত করুন: কলম্বিয়ার প্রেসিডেন্ট

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভ পেত্রো ইসরায়েলের সঙ্গে সব সামরিক চুক্তি স্থগিত করতে ইউরোপিয় ও ল্যাটিন আমেরিকার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভ পেত্রো এ প্রসঙ্গে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সব সামরিক চুক্তি স্থগিত করার ইতালি সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
তিনি অন্যান্য দেশগুলোকেও একই পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, আঞ্চলিক উত্তেজনা প্রশমনের জন্য এই পদক্ষেপ নেয়া জরুরি।
পেত্রো সভ্যতাগুলোর মধ্যে সংলাপকে শান্তিতে উপনীত হওয়ার একমাত্র পথ বলে উল্লেখ করে বলেছেন, অব্যাহত সামরিক পদক্ষেপ বিশ্বের স্থিতিশীলতাকে বিপন্ন করতে পারে।
কলম্বিয়া ইসরায়েলি ও মার্কিন উপনিবেশবাদী তৎপরতার বিরুদ্ধে ল্যাটিন আমেরিকার সবচেয়ে সোচ্চার সরকারগুলোর অন্যতম।
সূত্র: পার্সটুডে
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি