প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ১২:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ৯:১৫ অপরাহ্ণ
যুদ্ধবিরতির পর লেবাননকে পূর্ণ সমর্থনের আশ্বাস পর্তুগালের

যুদ্ধবিরতির পর লেবাননের প্রতি পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে পর্তুগাল। সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি ও স্থিতিশীলতা ফেরানোর প্রচেষ্টা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।
লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসেফ রাজি লিসবনে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাউলো রাঞ্জেলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে লেবাননের পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উভয় পক্ষ যুদ্ধবিরতির পর স্থিতিশীলতা পুনরুদ্ধারের প্রচেষ্টা নিয়েও কথা বলেন।
পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাউলো রাঞ্জেল লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি তার দেশের ‘পূর্ণ সমর্থন’ পুনর্ব্যক্ত করেন।
তিনি যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে বলেন, লেবানন যে আলোচনার পথ বেছে নিয়েছে তা একটি বাস্তব সুযোগ, যা একটি ‘সমগ্র ও টেকসই সমাধান’ অর্জনে সহায়তা করতে পারে এবং সংঘাতের অবসান ঘটাতে পারে।
সূত্র: আল-জাজিরা
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি