প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ১:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ
নতুন মাইলফলক: হায়ারের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন, তিনটি প্রিমিয়াম পণ্যের উন্মোচন

বাংলাদেশে একটি নতুন মাইলফলক স্পর্শ করেছে হায়ার। গত বুধবার (১৫ এপ্রিল) ঢাকার গুলশান–১ এ হায়ারের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। যেখানে প্রদর্শিত হয়েছে গ্রুপের সর্বশেষ গ্লোবাল ভিজ্যুয়াল আইডেন্টিটি (VI) সিস্টেম।
এই উদ্বোধন বাংলাদেশে হায়ারের ব্র্যান্ড আপগ্রেড ও বাজার সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
নতুন এই ফ্ল্যাগশিপ স্টোরে রেফ্রিজারেটর, ফ্রিজার, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার ও টেলিভিশনসহ হায়ারের সম্পূর্ণ হোম অ্যাপ্লায়েন্স পণ্যসম্ভার প্রদর্শিত হচ্ছে। এর মাধ্যমে দেশীয় ভোক্তাদের জন্য এক ছাদের নিচে আধুনিক ও সমন্বিত স্মার্ট হোম অভিজ্ঞতা নিশ্চিত করা হয়েছে।
গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে হায়ার তাদের প্রোডাক্ট সিরিজের আওতায় তিনটি প্রিমিয়াম নতুন পণ্য উন্মোচন করে।
এগুলো হলো— “Gravity AI Series ফ্যাব্রিক ফিনিশ এয়ার কন্ডিশনার”, “ট্রিপল-টাব ওয়াশার-ড্রায়ার কম্বো”, এবং “১০০ ইঞ্চি Mini LED 4K টেলিভিশন”। স্থানীয় ভোক্তাদের চাহিদা ও জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে এসব উদ্ভাবনী পণ্য ডিজাইন করা হয়েছে, যা বাংলাদেশে হায়ারের প্রিমিয়াম পণ্য পোর্টফোলিওকে আরও সমৃদ্ধ করেছে।
স্থানীয় বাজার ও গ্রাহকের চাহিদাকে ভিত্তি করে নিরবচ্ছিন্ন উন্নয়নের লক্ষ্যে হায়ার বাংলাদেশ ভবিষ্যতেও পণ্য উদ্ভাবন, উচ্চমানের সেবা প্রদান এবং দেশের ব্যবহারকারীদের জন্য আরও স্মার্ট ও উন্নত জীবনযাত্রা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি