নারায়ণগঞ্জ সোনারগাঁও ১ কেজি গাঁজা উদ্ধার সহ এক কিশোরী মীম আক্তার সামিরা কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার "২৫ এপ্রিল " সন্ধ্যা দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে পুলিশ চেক পোস্টে অভিযান পরিচালনা করা হয়,
পুলিশ জানান, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মুহাম্মদ মিজানুর রহমান মুন্সি নির্দেশনায় এবং সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মহিববুল্লাহ তত্ত্বাবধানে এস আই মোঃ সামরুল হোসেনের নেতৃত্বে একটি আভিযানক দল চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালায়।
এ সময় একটি নীল পলিথিনে মোড়ানো বাজারের একটি ব্যাগ থেকে এক কেজি গাঁজাসহ মিম আক্তার সামিরা (১৪) এক কিশোরী কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আইনের সাথে সংঘাত জড়িত শিশু, মীম আক্তার সামিরা পিতা - ওমর ফারুক, কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার বাগারপুর এলাকার বাসিন্দা।
নারায়ণগঞ্জ সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিববুল্লাহ জানান, আটককৃত কিশোরীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলেছে, এবং তাকে বিজ্ঞ আদালতে করা হবে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি