চট্টগ্রাম জেলা দাবা খেলোয়াড় সমিতি (সিসিপিএ)' ২৫ এপ্রিল এক জরুরি সভায় মোঃ নূরুল আমিন কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কার্যনির্বাহী কমিটির সর্বসম্মতিক্রমে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে গতকাল এই তথ্য জানানো হয়।
বর্তমান সাধারণ সম্পাদক বিদেশে অবস্থানকালীন সময়ে সংগঠনের কার্যক্রম সচল রাখতে যুগ্ম সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন কে সিসিপিএ'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবে বলে প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানানো হয়েছে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সংগঠনের চলমান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করবেন এবং দাবার উন্নয়নে ধারাবাহিকতা বজায় থাকবে।
সিসিপিএ সভাপতি শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী এস এম তারেক, সহ-সভাপতি মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন প্রমুখ।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি