প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ১১:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৮:৩২ অপরাহ্ণ
ইস্টার আইল্যান্ডে ৪.৭ মাত্রার ভূমিকম্প

ইস্টার আইল্যান্ডের দক্ষিণ-পূর্বে ৪.৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
বুধবার (২৯ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টার দিকে এ ভূমিকম্পটি আঘাত হানে।
USGS-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি সমুদ্রের ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়ায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ইস্টার আইল্যান্ডের দক্ষিণ-পূর্ব দিকের সমুদ্র এলাকায় অবস্থিত ছিল।
ভূমিকম্পটির মাত্রা মাঝারি হওয়ায় পার্শ্ববর্তী এলাকায় হালকা কম্পন অনুভূত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকটোনিক প্লেটের সক্রিয়তার কারণে এ ধরনের ভূমিকম্প সাধারণ ঘটনা হিসেবে বিবেচিত হয়।
সূত্র: ইউএসজিএস
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি