প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ১০:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৮:১২ অপরাহ্ণ
দেশের জন্য সতর্কবার্তা, সব বিভাগে বজ্রবৃষ্টির আভাস
ঢাকাসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টা পর্যন্ত বজ্রপাতসহ ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২৯ এপ্রিল) এ তথ্য জানান আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।
আবহাওয়া অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, এই সময়ের মধ্যে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাতসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, দেশের নদীবন্দর ও সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত বহাল রয়েছে। সেই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ আরও জানান, আগামী ৪ থেকে ৫ দিন দেশে ভারী বর্ষণ, বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে আগামী ৫ মে থেকে বৃষ্টিপাত কমে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে।এ পরিস্থিতিতে অপ্রয়োজনে বাইরে বের না হওয়া, বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলা এবং নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি