সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে আইনবিষয়ক সম্পাদক মনোনয়ন দিয়েছে বিএনপি। বুধবার (২৯ এপ্রিল) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আদেশ আজ (বুধবার) থেকে কার্যকর হবে।
নতুন পদে মনোনয়নের আগে বদরুদ্দোজা বাদল বিএনপি নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ছিলেন।
ব্যারিস্টার কায়সার কামাল সংসদের ডেপুটি স্পিকার পদে অধিষ্ঠিত হওয়ার পরে তিনি ওই পদ থেকে পদত্যাগ করায় আইন সম্পাদকের পদটি শূন্য ছিল।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি