প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ১১:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৮:১১ অপরাহ্ণ
মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টা অব্যাহত রয়েছে: পাকিস্তানের প্রধানমন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা এখনো চলমান রয়েছে। যদিও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা বর্তমানে স্থবির অবস্থায় রয়েছে।
দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে এ কথা বলেন তিনি।
শেহবাজ শরিফ বলেন, ‘আমাদের ব্যাপক প্রচেষ্টার ফলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে, যা এখনো কার্যকর রয়েছে।’
তিনি আরও বলেন, ‘শান্তির জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং এতে কোনো ধরনের শৈথিল্য আসবে না।’
সূত্র: আল-জাজিরা
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি