প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ১২:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
কালিরবাজার ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মনিরুল হক চৌধুরী এমপি। শুক্রবার (১ মে ২০২৬) সন্ধ্যায় নগরীর মনির টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ এবং ভিপি ওয়াসিমসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় স্থানীয় সাংগঠনিক কার্যক্রম, দলকে আরও শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি