প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ১২:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ
ধর্ম হিংসার জন্য নয়, কল্যাণের জন্য: মির্জা ফখরুল

‘ধর্ম হিংসার জন্য নয়, সব ধর্মই মানুষের কল্যাণের জন্য’ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার (সন্ধ্যায়) রাজধানীর আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্য সাংস্কৃতিক আয়োজন ও আলোচনা সভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যারা কল্যাণে বিশ্বাস করে তাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশ সকল ধর্মের ইতিহাস ও সংস্কৃতি ধারণ করে ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করবে।’
অনুষ্ঠানে পার্বত চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বলেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করছে। বৌদ্ধ বিহারে মোমবাতি প্রজ্জলন আয়োজনে অংশ নিয়ে বৌদ্ধ ধর্মের অনুসারীরা বিশেষ প্রাথণা করেন। এরপর যোগ দেন ধর্মীয় আলোচনায়।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি