প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ১১:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ
হজ যাত্রীদের ন্যূনতম বয়স নির্ধারণ করল সৌদি আরব

সৌদি আরব ২০২৬ সালের হজের জন্য হজযাত্রীদের সর্বনিম্ন বয়সসীমা নির্ধারণ করেছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো দেশের হজযাত্রীর বয়স ১৫ বছরের কম হলে তিনি এবার হজে অংশ নিতে পারবেন না। শনিবার (২ মে) সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানায়।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে, ২৭ মে ২০২৬ (৯ জিলহজ ১৪৪৭ হিজরি) তারিখের মধ্যে যাদের বয়স ১৫ বছর পূর্ণ হবে না, তারা কোনো ফ্লাইটে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। এই বিধিনিষেধটি ৩ মে (সোমবার) রাত ১২টা থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, এই শর্ত পূরণ না হলে সংশ্লিষ্ট ব্যক্তির হজ ভিসা বাতিল বলে গণ্য হবে।
তবে যেসব হজযাত্রী এই নতুন নিয়মের কারণে যাত্রা বাতিল করতে বাধ্য হচ্ছেন, তাদের জমা দেওয়া সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়ার নিশ্চয়তা দিয়েছে সৌদি সরকার।
এদিকে হজ ব্যবস্থাপনাকে আরও সহজ করতে ‘রুট টু মক্কা’ প্রকল্পের আওতা বাড়ানো হয়েছে। এবার করাচি ও ইসলামাবাদের পাশাপাশি লাহোর থেকেও এই সুবিধা পাবেন হজযাত্রীরা, যার ফলে প্রায় ৯৫ হাজার মানুষ উপকৃত হবেন। এছাড়া হজের বিশেষ প্রশাসনিক প্রস্তুতির জন্য পাকিস্তান সরকারের অর্থায়নে ১২ জন কর্মকর্তা বিশেষ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। ১৯ এপ্রিল থেকেই এবারের হজের উদ্বোধনী ফ্লাইটগুলো যাত্রা শুরু করেছে।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি