আজ মঙ্গলবার (২ জুন) বিকেলে বিইআরসির দেওয়া নতুন এই সিদ্ধান্ত আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।
বিইআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী, মে মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল, যা এখন ৫৫ টাকা কমে ১ হাজার ৮৮৫ টাকা হলো। এর আগে এপ্রিল মাসে দুই দফায় এলপিজির দাম বড় অঙ্কে বাড়ানো হয়েছিল। প্রথমে ২ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা এবং পরবর্তীতে ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল। সেই তুলনায় জুনের এই দাম কিছুটা স্বস্তি দেবে গ্রাহকদের।
এলপিজির পাশাপাশি স্বস্তি এসেছে গাড়িচালকদের জন্যও। জুন মাসের জন্য ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ টাকা ৫৯ পয়সা কমানো হয়েছে। ফলে মূসকসহ অটোগ্যাসের নতুন দাম দাঁড়িয়েছে প্রতি লিটার ৮৬ টাকা ৯৩ পয়সা।
