সারাদেশে হামের উপসর্গে নতুন করে ২৪ ঘণ্টায় তিন শিশু মারা গেছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে এক হাজার ৩৪ শিশু আক্রান্ত হয়েছে। নিহতের একজন ঢাকায়, একজন সিলেটে ও একজন ময়মনসিংহের।
গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৫৩৯ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯২ শিশু। এ পর্যন্ত মোট ৬৩১ শিশু মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৮১ হাজার ৮৪ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬ হাজার ১৭০ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৬২ হাজার ২৯২ শিশু বাড়ি ফিরেছে।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি