প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৬, ৫:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১২, ২০২৬, ২:১৬ এ.এম
প্রবাসী কার্ডের ঘোষণা দিয়ে যা বললেন অর্থমন্ত্রী

প্রবাসী কর্মীদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে সরকার ‘প্রবাসী কার্ড’ প্রবর্তনের ঘোষণা দিয়েছে। এই কার্ডের মাধ্যমে প্রবাসী কল্যাণ সেবা, বীমা সুবিধা, ব্যাংকিং সেবা এবং জরুরি সহায়তা একীভূতভাবে প্রদান করা হবে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন এই ‘প্রবাসী কার্ড’ প্রবাসীদের বিভিন্ন সরকারি ও আর্থিক সেবায় আরও সহজ ও সমন্বিত প্রবেশাধিকার নিশ্চিত করবে।
এছাড়া প্রবাসী শ্রমবাজার সম্প্রসারণেও নতুন পরিকল্পনার কথা জানানো হয়েছে বাজেটে। সরকারের লক্ষ্য অনুযায়ী রাশিয়া, পর্তুগাল, রোমানিয়া, ব্রাজিল, গ্রিস, সার্বিয়া এবং নর্থ মেসিডোনিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক শ্রমচুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।
একই সঙ্গে দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতের শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানানো হয়।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি