অনলাইন ডেস্কঃ
দক্ষিণ লেবাননে অভিযান পরিচালনাকারী ইসরায়েলি সামরিক বাহিনীকে লক্ষ্য করে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি অনুযায়ী, লেবানন থেকে তাদের সেনাদের লক্ষ্য করে ৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে সশস্ত্র গোষ্ঠীটি।
ইসরায়েলি সামরিক সূত্র জানিয়েছে, হিজবুল্লাহর এই আকস্মিক ও তীব্র ক্ষেপণাস্ত্র হামলার পর ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরায়েলি বাহিনীও ওই অঞ্চলের হিজবুল্লাহর একাধিক অবস্থানে ব্যাপক বিমান ও স্থল হামলা চালিয়েছে।
ইসরায়েলের দাবি, তাদের সেনারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। এর মধ্যে রয়েছে রকেট উৎক্ষেপণ কেন্দ্র, বিপুল পরিমাণ অস্ত্রের মজুত থাকা অস্ত্রাগার এবং গোষ্ঠীটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার। লেবানন সীমান্তে দুই পক্ষের এই তীব্র সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের সামগ্রিক যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আল জাজিরা
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি