পবিত্র আশুরা ও শুহাদায়ে কারবালা স্মরণে মালদ্বীপে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদাপূর্ণ পরিবেশে ইসলামিক আলোচনা, ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলাহ ও আত্মশুদ্ধিমূলক দ্বীনি সংগঠন মদিনার জামাত মালদ্বীপ শাখা-এর উদ্যোগে আয়োজিত এ মাহফিলে দল-মত নির্বিশেষে প্রবাসী ব্যবসায়ী, রাজনীতিবিদ, ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা অংশগ্রহণ করেন।
গতকাল বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) রাত দশটায় মালদ্বীপের রাজধানী মালের দিলবাহার মাগু হোটেল বিরিয়ানি মহল-এ এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মদিনার জামাত মালদ্বীপ শাখার আহ্বায়ক ও সাংবাদিক মোঃ আল আমিন-এর সঞ্চালনায় এবং সংগঠনের শুভাকাঙ্ক্ষী হাফেজ মাওলানা মো. ইসরাফিল হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র আশুরার ঐতিহাসিক তাৎপর্য, কারবালার শিক্ষা, আত্মত্যাগ, ধৈর্য, আত্মশুদ্ধি এবং ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন হযরত মাওলানা মো. নজরুল ইসলাম, হাফেজ মো. রিফাতুল ইসলাম, মো. মোস্তফা হোসাইন সুন্নী, মো. নুরুল আমিন সুন্নী এবং মদিনার জামাতের খাদেম মো. ইসমাইল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, সত্যনিষ্ঠা ও ন্যায়ের আদর্শে অবিচল থাকার এক অনন্য দৃষ্টান্ত। কারবালার শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিকতা, সহমর্মিতা, আত্মশুদ্ধি ও আল্লাহভীতির চর্চাকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আবু আহম্মেদ সেলিম মিয়া, মো. জানে আলম সুন্নী, মো. ফয়সাল হাবিব, মো. আবুল হোসেন সুন্নী, মো. রাজিব হোসেন সুন্নী, মো. জহিরুল ইসলাম এবং কাজী তৌহিদুল ইসলামসহ আরও অনেকে।
আলোচনা শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে কারবালার শহীদগণ এবং সকল মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি