অনলাইন ডেস্ক || মধ্যপ্রাচ্যে বিরাজমান নতুন উত্তেজনার জেরে জর্ডান সীমান্তে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি দাবি করেছে জর্ডান ও ইরান।
মঙ্গলবার আল জাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।
জর্ডানের সরকারি বার্তা সংস্থায় প্রকাশিত সামরিক সূত্রের বরাতে জানানো হয়, ইরান থেকে দেশটির আকাশসীমায় প্রবেশ করা ৫টি ড্রোন সফলভাবে ও দক্ষতার সঙ্গে ভূপাতিত করা হয়েছে।
জর্ডান সেনাবাহিনীর দাবি অনুযায়ী, এই অভিযানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
অন্যদিকে, ড্রোন ধ্বংসের সংবাদের আগেই ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করে।
আইআরজিসির ভাষ্য অনুযায়ী, তাদের চালানো এই হামলায়— মার্কিন সামরিক ঘাঁটির একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার সিস্টেম সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। হ্যাঙ্গারে রাখা একটি এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। আল জাজিরা
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি