শিক্ষক নিয়োগ সুপারিশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, গুপ্তরা বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
বেসরকারি শিক্ষক নিয়োগ সুপারিশ সভার সিদ্ধান্তের চিঠির বিষয়ে তিনি বলেছেন, মন্ত্রণালয়ে মিটিং হয়েছে, রেজুলেশন হয়েছে। সিদ্ধান্ত দেবে মন্ত্রী। মিটিংয়ের আলোচনাগুলো আমার টেবিলে আসার আগেই আলোচনাগুলো নিয়ে কথা হচ্ছে। কিন্তু নিচে লেখা আছে মন্ত্রী সংশোধন করে অনুমোদন দেওয়ার পর প্রজ্ঞাপন করা হবে। ওই প্রস্তাবের অংশটুকু কোন গুপ্ত বাহিনীর গুপ্ত আমার মন্ত্রণালয় থেকে কপি নিয়ে ফেসবুকে ছড়িয়ে দিল? কিন্তু ওই পাতাতেই শেষের অংশে রয়েছে যে সংশোধন করতঃ। এই হলো আমাদের মেন্টালিটি, আমাদের এটিটিউড।
তিনি বলেন, জুলাই ৩৬শে আন্দোলন থেকে আমরা ফিরে আসলাম। আমরা এখন কাজ করবো সকলে মিলে, একসাথে। কিন্তু কথায় কথায় দেখি আন্দোলন শুরু হয়ে যায়। বুঝেও আন্দোলন, না বুঝেও আন্দোলন। পরীক্ষা নিলেও আন্দোলন, না নিলেও আন্দোলন। পাস করালেও আন্দোলন, না করালেও আন্দোলন।
তিনি আরও যোগ করেন, এনিওয়ে, সারাদিন গেল সেই রেজাল্টের ব্যস্ততায়, বিকেলে শুনি আন্দোলন হচ্ছে। বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন করছে এমপিওভুক্ত শিক্ষকদেরকে নিয়ে। কোথায় শিক্ষক নিয়োগ? কোথায় ৭৭ হাজার শিক্ষকের নিয়োগ দিব? কবে দেব সেই চিন্তায় আমরা বিভোর...আন্দোলন করছে কারা? শুনলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা, বিশ্ববিদ্যালয় ইলেক্টেড প্রতিনিধিরা। মানে কাজ করতে দেওয়া হবে না। পাঁচ মাস যেতে না যেতেই মিথ্যে অজুহাতে বানোয়াট কথা দিয়ে আন্দোলনের সৃষ্টি করতে চায়।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি