কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত, তদন্তে প্রাপ্ত পলাতক আসামি, চুরি মামলার আসামি এবং মাদক সেবনের অভিযোগে সামারি ট্রায়ালের জন্য ১০ জনসহ মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ২ হাজার ৩৫০ পিস ভারতীয় বাজি এবং একটি ইজিবাইক (অটোরিকশা) উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) ও সোমবার (২১ সেপ্টেম্বর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে এসব গ্রেফতার ও উদ্ধারের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেনের নেতৃত্বে ২০ সেপ্টেম্বর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ব্রাহ্মণপাড়া থানার এফআইআর নং-৪, তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২৬, The Special Powers Act, 1974 এর ১৫(৩) ধারার মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. কাউছার প্রকাশ কাউসার মাহমুদকে গ্রেফতার করা হয়।
একই দিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে এসআই রূপম কুমার সরকার ও এএসআই মো. সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশ শশীদল ইউনিয়নের শশীদল রেলস্টেশন সংলগ্ন তিন রাস্তার মোড়ে একটি অভিযান পরিচালনা করে। এ সময় সেলিমের চায়ের দোকানের সামনে পাকা রাস্তা থেকে ২ হাজার ৩৫০ পিস ভারতীয় বাজি ও একটি ইজিবাইক উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. মোরশেদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
২১ সেপ্টেম্বর এসআই মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে পৃথক অভিযানে ব্রাহ্মণপাড়া থানার মামলা নং-২০, তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৬, জিআর নং-২৩০/২৬, দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারার মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. সোহেল প্রকাশ মো. সুয়েলকে গ্রেফতার করা হয়।
এছাড়া একই দিনে পুলিশের পৃথক অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মো. মেহেদী হাসান সবুজ এবং জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. সারোয়ার ও রুপালী আক্তারকে গ্রেফতার করা হয়।
পুলিশের আরও একটি অভিযানে মাদক সেবনের অভিযোগে ১০ জনকে আটক করা হয়। এসআই সুজন কুমার আচার্য্য, এসআই রূপম কুমার সরকার, এসআই মো. শামীম, এএসআই মো. নুর আল আহসান ও এএসআই লিংকন কুমার নাথের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
আটক ১০ জন হলেন মো. রেজাউল, শিপন, সাব্বির হাসান, আব্দুল করিম, মো. শাকিল, মো. সাগর, মো. সাইফুল, মো. শাকিব, মো. লিটন এবং মো. মেহেদী হাসান রানা।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগে সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পৃথক অভিযানে গ্রেফতার হওয়া অন্যান্য আসামিদেরও সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি