মদিনার জামাত মালদ্বীপ শাখার পক্ষ থেকে পাঠানো সম্মাননা স্মারক গ্রহণ করেছেন আমীরে শরিয়ত, মাহতাবে তরিকত, পীরে কামেল শাহশুফী আলহাজ্ব হজরত মাওলানা আবু নছব মোঃ সাইফুর রহমান খন্দকার। তিনি মদিনার জামাত কামাল্লা দরবার শরীফ, মুরাদনগর, কুমিল্লার আমীর ও পীর সাহেব।
সম্প্রতি মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে মালদ্বীপের রাজধানী মালেতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে যোগ দিতে মালদ্বীপে আগমন করেন আলহাজ্ব হজরত মাওলানা মোঃ মহসিন কবির ইউসুফী পীর সাহেব।
মাহফিল শেষে মাওলানা মহসিন কবির ইউসুফীর স্বদেশ প্রত্যাবর্তনের পূর্বে মদিনার জামাত মালদ্বীপ শাখার আহ্বায়ক ও সাংবাদিক মোঃ আল আমিনের পক্ষ থেকে কামাল্লা দরবার শরীফের পীর সাহেব শাহশুফী আলহাজ্ব হজরত মাওলানা আবু নছব মোঃ সাইফুর রহমান খন্দকারের জন্য নির্ধারিত সম্মাননা স্মারকটি তাঁর কাছে হস্তান্তর করা হয়। পরে মাওলানা মহসিন কবির ইউসুফীর কাছ থেকে সম্মাননা স্মারকটি গ্রহণ করেন পীর সাহেব।
এ সময় উপস্থিত ছিলেন মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের প্রধান খলিফা ও পুরান ঢাকার আরমানিটোলা মাহমুদা খাতুন কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা বদিউল আলম সরকার, হাফেজ মাওলানা তানভীর আহম্মেদ এবং হাফেজ মাওলানা ইয়াসিন আহম্মেদ আল হাবিবি।
।
সম্মাননা স্মারক প্রদানের এ উদ্যোগকে মদিনার জামাতের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ধর্মীয়-সামাজিক যোগাযোগ বৃদ্ধির একটি উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে ভবিষ্যতে মালদ্বীপ ও বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক অঙ্গনের পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি