বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণের ১৭১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সৈয়দ নাজমুল মাকসুদ মুরাদকে আহ্বায়ক এবং মোঃ কবির হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের উপস্থিতিতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সংগঠনকে আরও গতিশীল ও সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সাঈদ মোহাম্মদ নোমানকে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টির স্বাক্ষরে কমিটিটি অনুমোদন ও ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির নেতারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারণ, তৃণমূল পর্যায়ে কার্যক্রম জোরদার এবং মুক্তিযুদ্ধের প্রজন্মের মধ্যে সাংগঠনিক সম্পৃক্ততা বৃদ্ধিতে কাজ করবেন বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি