লালমনিরহাট জেলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্বের শিক্ষক দিবস পালিত হয়েছে। শহীদ আবু সাঈদ অডিটরিয়ামে সকালে ১১ঃ০০ টা থেকে শুরু করে দিনব্যাপী অনুষ্ঠান সূচি যথাযথ মর্যাদায় ভাবগাম্ভীর্যতা ও সম্মানের সাথে পালিত হয়েছে।
দিনটিকে নানান কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।স্থানীয় সংসদ সদস্য লালমনিরহাট ১ আসনের এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন কৃতি ব্যাক্তিদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান সহ শিক্ষকদের উদ্দেশ্যে দেশ ও জাতির কল্যানে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।তিনি তার বক্তব্যে বলেন- দেশের সার্বিক উন্নয়নে এবং দেশ গঠনের একমাত্র কারিগর শিক্ষক সমাজ। সমাজের উন্নয়ন ও বাংলাদেশের সার্বিক উন্নয়ন বিশ্ব দরবারে উঁচু করার অন্যতম মাধ্যম হচ্ছে শিক্ষক সমাজ। আজকের শিক্ষক সমাজকে যদি সমাজের উঁচু স্থানে আসীন করা না হয় তাহলে শিক্ষার মান কোনদিনও উন্নয়ন সম্ভব নয়।
শিক্ষকদের অভুক্ত রেখে দেশের শিক্ষার উন্নয়ন আশা করা যায় না। আমাদের সরকার শিক্ষার উন্নয়নের জন্য ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। একটা ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে আমাদের দেশের হাল ধরতে হয়েছে দেশনায়ক তারেক রহমানকে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের উন্নয়নে তথা শিক্ষার মান উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আপনাদের প্রতি আমার উদার্থ আহ্বান আপনারা তার এই উন্নয়ন কর্মসূচিতে সহযোগী হিসেবে পাশে থেকে দেশকে বিশ্বের দরবারে এক উঁচু স্থানে অধিষ্ঠিত হতে সহায়তা করবেন এটাই হোক আজকের শিক্ষক দিবসের মূল অঙ্গীকার।
মোহাম্মদ ওয়ালিউর রহমান সোহেল স্যারের সভাপতিত্বে বিভিন্ন শিক্ষক প্রতিনিধিগন শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও দাবিদাবা সমূহ তাদের বক্তব্যের মাধ্যমে প্রধান অতিথির নিকট পেশ করেন।
চলতি বছরে লালমনিরহাট জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজের সাফল্য ও শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন অবদানের জন্য আমরা মুখোমুখি হই কলেজের অধ্যক্ষ জনাব বশিরুল ইসলাম আকন্দের সাথে। তিনি জানান - লালমনিরহাট জেলার প্রত্যন্ত অঞ্চলে বাল্যবিবাহ ও বিশেষ করে নারী শিক্ষার্থীদের এসএসসির পর যে ঝড়ে পড়ার একটা প্রবণতা দীর্ঘদিন এই এলাকায় বিদ্যমান ছিল সেটা আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আস্তে আস্তে হ্রাস পেতে শুরু করেছে।
জাতীয় শিক্ষক দিবসে বিশ্বের সকল শিক্ষকদের প্রতি আমার এবং আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সরকারের নিকট আমাদের একটাই চাওয়া আজকে এই বিশ্বের শিক্ষক দিবসেই সরকার যেন বাংলাদেশের শিক্ষক সমাজকে সমাজে দুবেলা দুই মুঠো আহারের ও পরিবার-পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্য জীবন যাপনের একটা গ্যারান্টি দিতে পারে সেজন্য একটা মানসম্মত বেতন কাঠামো সহ শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করাই হোক আজকের শিক্ষক দিবসের মূল উদ্দেশ্য এই প্রত্যাশা করছি।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি