নারায়ণগঞ্জ জেলা কারাগারে থাকা মোঃ সজীব আহমেদ (২৬) নামে এক কারাবন্দীর মৃত্যু হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সজীব আহমেদ সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকার মোঃ সানাউল্লাহর ছেলে। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুস।
জেল সুপার আব্দুল কুদ্দুস আরও জানান, সজীব দীর্ঘদিন ধরে অ্যাজমা ও হাঁপানি রোগে আক্রান্ত ছিলেন। কারাগারে অসুস্থ হয়ে পড়লে বেশ কয়েকদিন ধরে কারা হাসপাতালেই তার চিকিৎসা চলে আসছিল। গত শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে নারায়ণগঞ্জ খানপুর অবস্থিত ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার শারীরিক অবস্থা অবনতি বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে তসকে ঢামেকে নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে সজীবের মৃত্যু হয়।
আব্দুল কুদ্দুস বলেন, সজীব বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন। কারাগারে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর সজীবের অবস্থা অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বুধবার রাতে সজীব এর মৃত্যু হয়েছে।
কারাগার সূত্রে জানা যায়, গত ( ১২ জুলাই) ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি রিভলবার ও গুলিসহ সজীব আহমেদ কে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। পরে তাকে আদালতে সোর্পদ করা হয়। এরপর থেকে তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগারে ছিলেন।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি