মহা অষ্টমী কুমারী পূজা মন্ডপে উত্তর পতেঙ্গায় শ্যামা সংঘের শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির উপদেষ্টা সদস্য ও বিসিবির পরিচালক ইসরাফিল খসরু। রোববার সন্ধ্যায় তিনি পরিদর্শন শেষে আর্থিক সহায়তা প্রদান করে।
একই সঙ্গে তিনি পতেঙ্গায় আরো ৫ পূজা মন্ডপ পরিদর্শনে যান।
এসময় নগর, থানা, ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, পতেঙ্গা থানা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তিনি সবাই কে শান্তির বার্তা ও সম্প্রীতির সৌহার্দ্যপূর্ণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বিএনপি সব সময় ঐক্যবদ্ধভাবে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মিয়া ভোলা, ৪১ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর,পতেঙ্গা থানা বিএনপির ডাঃ মোঃ নূরুল আবছার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন, হালিশহর -পতেঙ্গা আঞ্চলিক শ্রমিকদলের নেতা মোঃ আবু জাফর আহমদ, উত্তর পতেঙ্গা ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ লোকমান, সদস্য সচিব মোঃ মনজুর কাদের,
সাবেক কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মোঃ হারুন কোম্পানি,৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ নাজমুল হুদা নাজিম উদ্দিন চৌধুরী।
এছাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি বাপ্পা চৌধুরী, সাধারণ সম্পাদক পিন্টু দেব,শ্যামা সংঘের সভাপতি পিকলু দেব, এতে আরো উপস্থিত ছিলেন পূজা কমিটির সাংগঠনিক সম্পাদক পৃথিরাজ সরকার, অর্থ সম্পাদক প্রান্ত দেব, সাবেক সভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টা লিটন চৌধুরী এবং কার্যকরী পরিষদের
সাধারণ সম্পাদক লিংকন দাশ প্রমুখ।
নেতৃবৃন্দরা বিশ্বময় শান্তির বার্তা বহন সহ যুগান্তরের দূত রুপে দেবী দূর্গার আগামী কে শান্তির ছড়িয়ে দিতে সনাতনী ধর্মাবলম্বীদের বিশেষ ভাবে অনুরোধ জানান।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি