জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেবিদ্বার উপজেলা আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়ায় আব্দুল মবিন সরকারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাংচর ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ১নং ওয়ার্ড গাংচর-চাটুলীর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং মালদ্বীপ প্রবাসী পেশাজীবী মোঃ নাছির হোসাইন পারভেজ।
সম্প্রতি কুমিল্লা জেলার এনসিপির নেতৃবৃন্দের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মোঃ মাসুদকে আহ্বায়ক এবং মোঃ শামীমকে সদস্য সচিব করে ৭১ সদস্যবিশিষ্ট দেবিদ্বার উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এ কমিটিতে স্থান পাওয়ায় আব্দুল মবিন সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
শুভেচ্ছা বার্তায় তাঁরা আশা প্রকাশ করেন, আব্দুল মবিন সরকার নতুন দায়িত্বে থেকে এলাকার মানুষের কল্যাণে কাজ করবেন। পাশাপাশি সামাজিক উন্নয়ন, জনসেবা, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তাঁরা আরও প্রত্যাশা করেন, তাঁর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে। নতুন এই দায়িত্ব পালনে তাঁর সাফল্য কামনা করে তাঁরা তাঁর রাজনৈতিক ও সামাজিক জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
শুভেচ্ছান্তে:
গাংচর ডেভেলপমেন্ট ফাউন্ডেশন
১নং ওয়ার্ড, গাংচর-চাটুলী
মালদ্বীপ প্রবাসী পেশাজীবী
মোঃ নাছির হোসাইন পারভেজ
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি