রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে রাজশাহীতে তাঁর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও নগরবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান। এরপর বিকেল ৩টায় মাদ্রাসা মাঠের জনসভায় বক্তব্য দেন।
জনসভায় রাজশাহীর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও শিল্পের বিকাশ এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার প্রত্যাশা রয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে রাজশাহী-ঢাকা মহাসড়ক চার লেনে উন্নীত করা, রাজশাহী-ঢাকা, রাজশাহী-চট্টগ্রাম ও রাজশাহী-কলকাতা রুটে সরাসরি ট্রেন চালু এবং রাজশাহী বিমানবন্দরে কার্গো বিমান চলাচলের ব্যবস্থা করার মতো দাবিও তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও জনসভাস্থলে প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
রাজশাহীবাসীর প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে উত্তরাঞ্চলের উন্নয়ন, কর্মসংস্থান এবং দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যাগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি