কুমিল্লার সদর দক্ষিণে বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি ১১-এর সিপিসি-২, কুমিল্লার একটি আভিযানিক দল।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে জেলার সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করে এসআরবি-১১ সিপিসি-২ এর সদস্যরা।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন খুলনা জেলার রূপসা থানার চরমোসাবাদপুর গ্রামের আবু তাহের ফকিরের ছেলে মো. মনিরুল ইসলাম (২৫) এবং কুমিল্লা কোতোয়ালি মডেল থানার উত্তর বাগবের গ্রামের মনির হোসেনের ছেলে মো. আরিফুল ইসলাম মারুফ (২০)।
এসআরবি-১১ এর সিপিসি-২ এর সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে জেলার জেলার সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাজাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ,এসআরবি-১১-এর সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক ও উপপরিচালক সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন বলে দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার সকালে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি