প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার সকাল ১০টা ২৮ মিনিটে হেলিকপ্টারে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার সকাল ১০টা ২৮ মিনিটে হেলিকপ্টারে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন।
এ সময় নেতাকর্মীরা তাকে বিভিন্ন স্লোগান দিয়ে শুভেচ্ছা জানান। যাওয়ার সময় প্রধানমন্ত্রী অনেকের সঙ্গে হাত মেলান। আবার অনেকের মাথায় হাত বুলিয়ে দেন। এর মধ্যে স্থানীয় বাদাম বিক্রেতা রাজুর সঙ্গেও হাত মেলান সরকার প্রধান। প্রধানমন্ত্রীকে রাজু বলেন, অসংখ্য ধন্যবাদ স্যার। আমার খুব ভালো লাগছে।
সকাল ১০টা ৪৮ মিনিটে পন্টুন থেকে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। দুপুর ১২টা ৫৫ মিনিটে তিনি নৌপথে বানৌজা মোংলার জেটিতে পৌঁছান। বিকেলে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শন করার কথা প্রধানমন্ত্রীর। পরে সেখানে তিনি প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন এলাকা ঘুরে দেখবেন।
দিনব্যাপী সরকারি কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে আকাশ পথে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি