শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাড়তি দুই ঘণ্টা খোলা রাখার সুবিধা শেষ হয়েছে। ফলে শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে শপিং মল, মার্কেট ও দোকানপাট।
এর আগে দুর্গাপূজা উপলক্ষে এসব প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছিল সরকার। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ায় আবারও দোকানপাট বন্ধের সময় দুই ঘণ্টা কমানো হয়েছে।
বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখতে চলতি বছর কয়েক দফায় দোকানপাট ও মার্কেট খোলা রাখার সময়সূচি পরিবর্তন করেছে সরকার। এরই ধারাবাহিকতায় গত ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগ এক নির্দেশনায় জানায়, দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত শপিং মল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।
একই নির্দেশনায় বলা হয়েছিল, ২৩ অক্টোবর থেকে আবারও আগের নিয়ম কার্যকর হবে। সে অনুযায়ী, শুক্রবার থেকে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও মার্কেট খোলা রাখার সময়সূচি কার্যকর হয়েছে।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি