যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আনন্দ র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে এই আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়।
দেবিদ্বার উপজেলা যুবদলের সভাপতি মো. নুরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রকিবুল হাসান রাকিবের সঞ্চালনায় আনন্দ র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আলহাজ মাজেদা আহাসান মুন্সী। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী এবং জেলা বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রিজভীউল আহসান মুন্সী ও সুফিয়া বেগম।
এসময় আরও উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আবুল কালাম আজাদ, সাবেক আহবায়ক মো. গিয়াস উদ্দিন, সদস্য সচিব কাজী মাসুদ, পৌর বিএনপি’র সাবেক আহবায়ক মোঃ মহিউদ্দিন মাহফুজ, দেবিদ্বার পৌর বিএনপির সদস্য সচিব আলীম পাঠান, পৌর যুবদলের সভাপতি মো. শাহ জামান মুন্সী ও সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম। এ ছাড়া উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি