নড়াইল সদর ১নং মাইজপাড়া ইউনিয়নের পোড়াডাঙ্গী আজম মার্কেটের সামনে নবনির্মিত মসজিদ আল মুসাফির নামের একটি মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মসজিদটির উদ্বোধন করেন মাইজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. জিন্নাহ সিকদার। এ সময় স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
নতুন মসজিদটি প্রতিষ্ঠার ফলে এলাকার মুসল্লিরা নিয়মিত নামাজ আদায় ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। উদ্বোধন উপলক্ষে স্থানীয় মুসল্লিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
মসজিদটি উদ্বোধনকালে মো. জিন্নাহ সিকদার স্থানীয় মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন। ধর্মীয় কার্যক্রম পরিচালনায় মসজিদটি এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
স্থানীয়দের ধর্মীয় ও সামাজিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে মসজিদটি এলাকার মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি