স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার ওপর গুরুত্ব দিয়েছেন ব্যবসায়ী নেতারা।
এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতির জন্য বাংলাদেশকে আরও তিন বছর সময় দেওয়ার জাতিসংঘ সাধারণ পরিষদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তারা। এ সময়কে কাজে লাগিয়ে দ্রুত পরবর্তী কর্মপরিকল্পনা গ্রহণ ও প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার তাগিদ দিয়েছেন ব্যবসায়ী নেতারা।
এলডিসি উত্তরণের পরও বাণিজ্য সুবিধা ধরে রাখতে জরুরি ভিত্তিতে এফটিএ সম্পাদনের ওপর জোর দেন তিনি। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে এফটিএ করা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশের প্রধান প্রতিযোগী দেশ ভিয়েতনাম ও ভারতের সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশের এফটিএ রয়েছে উল্লেখ করে মোহাম্মদ হাতেম বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখতে বাংলাদেশকেও দ্রুত এ ধরনের চুক্তি সম্পাদনে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, এফটিএ সম্পাদনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ অনুযায়ী কাজ এগিয়ে নিতে হবে। একই সঙ্গে ইতোমধ্যে অর্জিত বিভিন্ন মানদণ্ড ও সক্ষমতা ধরে রেখে ভবিষ্যৎ বাণিজ্য কৌশল বাস্তবায়ন করতে হবে।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি