পাবনার সদর উপজেলার মালঞ্চিতে বজ্রপাতে একই গ্রামের ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার মালঞ্চি এলাকার সোনাপাতিলা বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোনাপাতিলা বিলের পাশে নদীর নালায় বড়শি দিয়ে মাছ ধরছিলেন কয়েকজন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহত হন আরও তিনজন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি