প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩, ২০২৬, ১২:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ৭:৫১ পি.এম
এক মাসের ব্যবধানে ফের বাড়ল এলপিজির দাম
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামের চাপে থাকা সাধারণ মানুষের জন্য নতুন করে দুঃসংবাদ। আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর ফলে রান্নার গ্যাসের বাড়তি খরচের বোঝা আরও বাড়ল ভোক্তাদের ওপর।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নতুন দাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে বিইআরসি। নির্ধারিত নতুন দর সোমবার রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
বিইআরসির ঘোষণা অনুযায়ী, এত দিন ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। নতুন সিদ্ধান্তে তা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬০ টাকায়।
তবে সরকারি নির্ধারিত দরের সঙ্গে বাস্তব বাজারের দামের ব্যবধান নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে ভোক্তাদের। গত অক্টোবর মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।
কিন্তু এরপরও রাজধানীর বিভিন্ন এলাকায় ভোক্তাদের ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকা পর্যন্ত দামে সিলিন্ডার কিনতে হয়েছে বলে অভিযোগ রয়েছে।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি