যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সেলুলয়েডের ক্যানভাসে সুস্থ ধারার চলচ্চিত্র চর্চাকে ছড়িয়ে দিতে যাত্রা শুরু করেছে ‘যবিপ্রবি ফিল্ম সোসাইটি’। সংগঠনটির ২০২৬–২৭ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী পরিষদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, যেখানে সভাপতি পদে সামিউল আজিম এবং সাধারণ সম্পাদক পদে শ্রেয়া ভৌমিক মনোনীত হয়েছেন।
গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উপদেষ্টা সহযোগী অধ্যাপক অভিনু কিবরিয়া ও প্রভাষক শরিফুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটির অন্যান্য পদাধারীরা হলেন:
সহ-সভাপতি: ফাহিম খান রাতুল, সাজ্জাদুল আলম ভূঁইয়া, তামিম সিকদার এবং কিবরিয়া আহমেদ দুর্জয়,যুগ্ম সাধারণ সম্পাদক: উম্মে সুমাইয়া ও শারমিন আক্তার স্নিগ্ধা,কোষাধ্যক্ষ ও সহ-কোষাধ্যক্ষ: কোষাধ্যক্ষ পদে নাহিদ হাসান এবং সহ-কোষাধ্যক্ষ পদে লাভনী ইসলাম, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক: সাংগঠনিক সম্পাদক রিয়াদ রায়হান এবং দপ্তর সম্পাদক সিনান রহমান রাইয়া,ইভেন্ট, আর্টস ও সিনেমাটোগ্রাফি: ইভেন্ট কো-অর্ডিনেটর ভূমি পোদ্দার দিয়া, ডিরেক্টর (আর্টস অ্যান্ড ডিরেকশন) সুস্মিতা সরকার এবং হেড অব সিনেমাটোগ্রাফি তাহসিনুর রহমান,প্রচার ও প্রকাশনা বিভাগ: প্রচার ও প্রকাশনা সম্পাদক আবির মাহমুদ এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তাসনিম ও মোছাঃ জান্নাতুল মাওয়া, গবেষণা ও চলচ্চিত্র শিক্ষা বিভাগ: গবেষণা ও চলচ্চিত্র শিক্ষা বিষয়ক সম্পাদক আইয়াজ মিয়া এবং সহ-সম্পাদক সুমাইয়া ইলা,কার্যনির্বাহী সদস্য: ফয়সাল মাহমুদ, প্রীতম পার্থ রায়, অনিক পাল এবং শুভঙ্কর কুন্ডু।
সংগঠনটির ভবিষ্যৎ পরিকল্পনা ও লক্ষ্য ব্যক্ত করে নবগঠিত কমিটির সভাপতি সামিউল আজিম বলেন, "চলচ্চিত্র হলো এমন এক শক্তিশালী মাধ্যম, যেখানে শিল্পকলা ও ভাবনার নানামুখী শাখার চমৎকার মেলবন্ধন ঘটে। এটি কেবল নিছক বিনোদন নয়; বরং সংস্কৃতিচর্চা এবং সমাজকে গভীরভাবে অনুধাবন করার অন্যতম একটি মাধ্যম। মূলত আমাদের ভেতরের অনুভূতি, গল্প ও কল্পনাগুলোকে ভিজ্যুয়াল বা দৃশ্যের ভাষায় ফুটিয়ে তুলতেই আমাদের এই প্রয়াস।"
ক্যাম্পাসে চলচ্চিত্র সংস্কৃতির বিকাশ নিয়ে তিনি আরও যোগ করেন, "দীর্ঘদিন ধরেই আমাদের যবিপ্রবি ক্যাম্পাসে চলচ্চিত্রচর্চার একটি সুসংগঠিত প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্মের অভাব ছিল। সেই শূন্যতা কাটানোই আমাদের মূল উদ্দেশ্য। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের সব চলচ্চিত্রপ্রেমীদের এক সুতোয় গেঁথে একটি শক্তিশালী কমিউনিটি তৈরি করতে। নিয়মিত সিনেমা প্রদর্শন, চলচ্চিত্র নির্মাণ, গঠনমূলক আলোচনা ও ওয়ার্কশপ আয়োজনের মধ্য দিয়ে ক্যাম্পাসে এক নতুন নান্দনিক পরিবেশ তৈরি করাই আমাদের লক্ষ্য।"
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি