কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের হোস্টেল থেকে নিখোঁজের দুই দিন পর আদনান নামে এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ( ৪ নভেম্বর) সকালে কলেজসংলগ্ন একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আদনান ভারতের জম্মু-কাশ্মীরের বাসিন্দা। তিনি ওই মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, গত ২ নভেম্বর রাতে হোস্টেল থেকে বের হওয়ার পর নিখোঁজ হন আদনান। এ ঘটনায় তাঁর মা ও কলেজ কর্তৃপক্ষ বুড়িচং থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ বিভিন্নভাবে তাঁকে খোঁজাখুঁজি করে পুলিশ।
এরই মধ্যে বুধবার সকালে কলেজসংলগ্ন পুকুরে তাঁর মরদেহ ভেসে ওঠে। পরে পরিবারের সদস্য ও কলেজ কর্তৃপক্ষ মরদেহটি শনাক্ত করেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) লুৎফুর রহমান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি